1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ছাত্র হত্যা মামলার একাধিক আসামীর হুমকিতে দিশেহারা ব্যবসায়ী - Cjnews71 সাভারে ছাত্র হত্যা মামলার একাধিক আসামীর হুমকিতে দিশেহারা ব্যবসায়ী - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ছাত্র হত্যা মামলার একাধিক আসামীর হুমকিতে দিশেহারা ব্যবসায়ী

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

সাভার প্রতিনিধি, ফয়সাল

ঢাকার সাভারে দখলের উদ্দেশ্যে জোরপূর্বক এক ব্যবসায়ীর প্লটে ঢুকে নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী ব্যক্তি সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার বিপ্লব হোসেন ওই এলাকায় ৩.২৫ শতাংশ জমি কিনে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার পাভেল ওরফে তোতলা পাভেল, মনির, শুক্কুর, সোনালী বেগম, এনামুল ও আকাশ নামের ব্যাক্তিরা ওই জমি দখলের উদ্দেশ্যে বারবার তাকে বিভিন্ন হুমকি প্রদান করে আসছিলো। এমনকি বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে ভুক্তভোগীকে বিপ্লবকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর ও হুমকি প্রদান করে জোরপূর্বক একাধিক ট্যাম্পে সাক্ষর করিয়ে রাখে। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জমির মালিক বিপ্লব ওই জমিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে অভিযুক্তরা সেই জমিতে জোরপূর্বক প্রবেশ করে এই জমি তারা পাওয়ার অফ এটর্নি করে নিয়েছে বলে ভুক্তভোগী জমির মালিককে সেখান থেকে চলে যেতে হুমকি প্রদান করে।

এ ব্যাপারে ভুক্তভোগী বিপ্লব হোসেন বলেন, অভিযুক্ত তোতলা পাভেল আওয়ামী লীগের আমলে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের একাধিক ছাত্র হত্যা মামলা রয়েছে। তার ভয়ে আমরা এখনো নিজের জমিতে যেতে পারছিনা।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক কাদের শেখ বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর