1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
নিরাপত্তা কর্মীর চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন - Cjnews71 নিরাপত্তা কর্মীর চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

নিরাপত্তা কর্মীর চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের হেমায়েতপুরে এক বছর আগে সংঘটিত নিরাপত্তাকর্মী রিমন হোসেন এর চাঞ্চল্যকর ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গাংনি সরকারপাড়া এলাকার রুহুল আমিনের ছেলে মানিক মোল্লা (৩৮), ঝালকাঠি জেলার নলছিটি থানার হাসপাতাল রোড এলাকার নরেন সরকারের ছেলে ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন (৪০), সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার আলম মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই এলাকার হযরত আলীর ছেলে হৃদয় আহমেদ (২৭)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছরের ৩ আগস্ট হেমায়েতপুরের এমই বিডি টেক লিমিটেড কারখানায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মী রিমন হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে।

পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গতকাল মানিক মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোলা সরকার ওরফে আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম এবং হৃদয় আহমেদকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চুরি করার উদ্দেশ্যে কারখানায় প্রবেশ করলে সিকিউরিটি গার্ড তাকে দেখে ফেলে, চুরি করতে না পেরে নিরাপত্তাকর্মীকে হত্যা করে অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞাসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর