1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার পৌর ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম - Cjnews71 সাভার পৌর ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার পৌর ৭নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

মুবিনুর রহমান রবিন:

আওয়ামী লীগের দোসরদের এবং সন্ত্রাসী চাঁদাবাজদের দলে কোন ঠাই হবে না এরা দেশ ও জাতির শত্রু উল্লেখ করে ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু বলেন , বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমে যদি আওয়ামী লীগ ও তাদের দোসররা স্হান পায় তাহলে এর দায় দায়িত্ব সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বহন করবেন। কোনভাবেই এর দায় তারা এড়াতে পারবেন না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) বিকেলে সাভার পৌরসভার মজিদপুর ৭ নং ওয়ার্ড বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাভার পৌর বিএনপির সাংগঠনিক ও সাবেক কাউন্সিলর আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আসাদুজ্জামান বাবু ও জালাল উদ্দীন।

দুপুরের পর থেকেই ৭নং ওয়ার্ড এর মজিদপুর, ইমান্দিপুর, শাহিবাগ, ডগরমোরা সহ বিভিন্ন এলাকা থেকে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। নতুন সদস্য হতেও আসেন অনেকে।

এসময় সাভার পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আওয়ামী দোসররা ওৎ পেতে রয়েছে বিএনপির সদস্যপদ সংগ্রহের জন্য। কোনক্রমে তারা বিএনপির সদস্য পদ নিয়েই অরাজকতা সৃষ্টি করে বিএনপির উপর এর দায়ভার চাপানোর চেষ্টা করবে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওয়ার্ড নেতারা।

প্রধান অতিথি’র বক্তব্যে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোন দোসররাও যেন বিএনপির সদস্য হতে না পারে। সদস্য হতে পারলেই তারা বিভিন্ন ধরনের ফায়দা লুটার চেষ্টা করবে, তা হতে দেওয়া হবে না।

আগামী বছর ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের দল। অতীতে জনগনের ভোট নিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে। আগামীতেও বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কিন্তু এজন্য জনগনের কাছে যেতে হবে। তাদের মন জয় করতে হবে। নিবর্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল নানা ষড়যন্ত্র করছে তাদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপিতে কোন দখলবাজদের জায়গা হবে না উল্লেখ করে তিনি বলেন কেউ যদি মনে করেন বিএনপি করে অন্যের জায়গা-জমি, টাকা-পয়সা দখল করবেন তা হবে না, মানুষের উপর অত্যাচার করবেন তা প্রশ্রয় দেওয়া হবে না। বিএনপি এ ব্যাপারে জিরো ট্রলারেন্স।সে যেই হক তাকে কোন ছাড় দেওয়া হবে না।

সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সিনিয়র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাভার পৌর বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোঃ আরিফ, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহিম, মাসুম সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর