1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা আইয়ুব আলী সিকদার আটক - Cjnews71 আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা আইয়ুব আলী সিকদার আটক - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আশুলিয়ায় শ্রমিকলীগ নেতা আইয়ুব আলী সিকদার আটক

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

সাভার প্রতিনিধি:

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আইয়ুব আলী সিকদারকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।ইতি মধ্যে তাকে ছাড়াতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের কাছে তদবির করছেন বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা— এমন তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আশুলিয়া এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন আইয়ুব আলী সিকদার। এলাকাবাসীর অভিযোগ, তিনি সরকারি দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সম্পত্তি দখল করতেন এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।

তবে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আসে গত ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র-জনতার আন্দোলনের সময়। ওই সময়ে তিনি সরাসরি গুলি চালান এবং ঢাকা-১৯ আসনের পতিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের হয়ে অস্ত্র সরবরাহের দায়ে অভিযুক্ত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইয়ুব আলী সিকদারকে ছাড়ানোর জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেনের প্রক্রিয়া চলছে। অভিযোগ রয়েছে— প্রভাবশালী মহল তাকে ‘ছোট মামলায়’ আদালতে চালান দেওয়ার চেষ্টা করছে, যাতে দ্রুত জামিনে মুক্তি পেতে পারেন তিনি।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে ছাত্র ও সাধারণ মানুষ। তারা বলছেন, “একজন ছাত্র হত্যাকারী ও অস্ত্র ব্যবসায়ীর বিচার না হয়ে যদি টাকার জোরে মুক্তি পায়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি আস্থা ধ্বংস হবে।”

ছাত্র জনতা দাবি করেছে— আইয়ুব আলী সিকদারকে অবিলম্বে ছাত্র হত্যার মামলায় অন্তর্ভুক্ত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক তদবির ও আর্থিক প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর