1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে- সালাউদ্দিন বাবু - Cjnews71 আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে- সালাউদ্দিন বাবু - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আসন্ন নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে- সালাউদ্দিন বাবু

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে একটি দল ধর্মীয় কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

এসময় তিনি আরো জানান জনগণ বিএনপিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে দেশের সেবা করার সুযোগ দিবে কারণ বিএনপি ভোটের রাজনীতি করে এবং বিগত দিনেও তাই করে আসছে।

রবিবার দুপুরে সাভারের তারাপুর কলেজ মাঠে, জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা জানান তিনি।

এসময় সেখানে সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, পৌর শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন, সহসভাপতি আব্দুর রহিম,  জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি যুগ্ন সাধারণ সম্পাদক রফিক হামিদুল যুবনেতা তাজুল ইসলাম সহ কয়েক হাজার নেতা কর্মীরা।

এসময় বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে বিজয়ের লক্ষ্যে কাজ করার ঘোষণা দেন। তাদের মাঝে কোন বিভেদ নাই দলের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর