1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ বার্ষিক সভা-২০২৫ পালন - Cjnews71 জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ বার্ষিক সভা-২০২৫ পালন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ বার্ষিক সভা-২০২৫ পালন

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪৯০ বার পঠিত

মুবিনুর রহমান রবিনঃ

রাজধানী ঢাকার বকশীবাজার অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার এর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় শনিবার দুপুরে সংস্থার প্রধান কার্যালয়ে এই সভার অয়োজন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন কালে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অ্যাড. খোরশেদ মিয়া আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. এম মাসুদ রানা, ডেইলি টাইমস এর সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা লেডিস ক্লাবের সমাজ কল্যান সম্পাদক রাফেয়া আবেদীন।

এসময় প্রতিবন্ধী ব্যাক্তিদের আত্বকর্মসংস্থান সৃষ্টি এবং আত্বনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষে সংস্থার নিজস্ব তহবিল হতে অসহায় দারিদ্র দৃষ্টি প্রতিবন্ধীকে চিকিৎসা সাহায্য, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, ক্ষুদ্র ব্যাবসা সাহায্য ও পুনর্বাসন সহ ৫শত দৃষ্টি প্রতিবন্ধীদের কে নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় স্বাগত ব্ক্তব্য কালে সংস্থার মহাসচিব জনাব মােঃ আইউব আলী হাওলাদার তার বক্তব্যে সংস্থার বিভিন্ন মুখী উন্নয়নসহ সংস্থার বাজেট ও পরিকল্পনা সভায় পেশ করে এবং অন্তবর্তীকালীন সরকারের নিকট দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে কয়েকটি দাবি পেশ করেন।

১। সংস্থার প্রধান কার্যালয় ৬-অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা – ১২১৯, এর বাড়টি সংস্থার নামে স্থায়ীভাবে বিনামূলে বরাদ্ধ প্রদান করা

২। বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা।

৩। প্রতিবন্ধী ভিক্ষাবৃদ্ধি দূরীকরনের জন্য তাকে তার পরিবারের যে কোন এক জনকে কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষাবৃক্তি থেকে মুক্ত করা।

8। প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা ও বাসস্থানের ব্যবস্থা করা

পরে বক্তব্যকালে তাদের দাবির সাথে একমত হয়ে প্রধান অতিথি সহ অন্যান্য আগত অতিথির দৃষ্টি প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে তাদের পাশে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

এসময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ , ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর