1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আশুলিয়ায় গরু ব্যবসায়ীর উপর যুবলীগের সন্ত্রাসী হামলা - Cjnews71 আশুলিয়ায় গরু ব্যবসায়ীর উপর যুবলীগের সন্ত্রাসী হামলা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আশুলিয়ায় গরু ব্যবসায়ীর উপর যুবলীগের সন্ত্রাসী হামলা

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের আশুলিয়ায় এক গরু ব্যবসায়ীর ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ওই ব্যবসায়ীর হাত-পা ভেঙে দেয় এবং তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

হামলার শিকার গরু ব্যবসায়ীর নাম সালাম (৩৫)। তিনি আশুলিয়ার বেলমা এলাকার মহন মিয়ার ছেলে। ঘটনা ঘটে গতকাল (১৭ নভেম্বর) বিকেল আনুমানিক চারটার দিকে আউকপাড়া মাঝার গেট এলাকায়।

ব্যবসায়ী সালাম জানান, তিনি কলমা এলাকা থেকে গরু বিক্রির ১ লাখ বিশ হাজার টাকা নিয়ে বেলমা নিজ বাসায় ফিরছিলেন। আউকপাড়া মাজার গেট এলাকায় পৌঁছালে সোটার সাদ্দামের ছোট ভাই—আশুলিয়া ইউনিয়নের যুবলীগ নেতা শাওন, সোটার সেলিম, গুটি রাকিব, ইয়াবা অপুসহ আরও কয়েকজন তার পথরোধ করে। তারা প্রথমে পিস্তল ঠেকিয়ে ভয় সৃষ্টি করে এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাত-পা ভেঙে দেয়। হামলাকারীরা টাকা, দুইটি মোবাইল ফোন ও তার স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সালামকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকার বাসিন্দা আতাউর রহমান জানান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সালামকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এব্যপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর