1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ প্রাধান আসামিকে গ্রেপ্তার - Cjnews71 অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ প্রাধান আসামিকে গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ প্রাধান আসামিকে গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকা জেলার ধামরাইয়ে একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধারসহ প্রাধান আসামিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহী থানা এলাকা থেকে মোঃ রহমান (২৫) নামে এই আসামিকে গ্রেপ্তার করেন ধামরাই থানার চৌকস পুলিশ কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

জানা গেছে, বেলীশ্বর মোহনীমোহন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার প্রিয়াকে দীর্ঘদিন ধরে আসামি মো. রহমান ও তার সহযোগীরা স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি ভিকটিম তার পিতাকে জানালে তিনি অভিযুক্তদের সতর্ক করেন। কিন্তু তাতে ক্ষিপ্ত হয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে।

গত ৩০ অক্টোবর ২০২৫ সকাল ৮টার দিকে প্রিয়া বিদ্যালয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা রহমান ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি কালো মাইক্রোবাসে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর মামলাটি ছায়া তদন্তে নেমে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা এবং ২৫ নভেম্বর ২০২৫ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আসামি মোঃ রহমানকে গ্রেপ্তার এবং ভিকটিম সানজিদা আক্তার প্রিয়াকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সূত্র এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত ভিকটিমকে উদ্ধারসহ মূল আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই অপহরণের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর