1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বিকাশ দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা ও মালামাল চুরি - Cjnews71 সাভারে বিকাশ দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা ও মালামাল চুরি - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে বিকাশ দোকান থেকে সাড়ে তিন লাখ টাকা ও মালামাল চুরি

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার পঠিত

সাভার প্রতিনিধি:

সাভারের ইয়াকুব প্লাজায় একটি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে সাড়ে তিন লাখ টাকার বেশি নগদ অর্থসহ মোবাইল ফোন ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম মোস্তফা সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা (৫০) ইয়াকুব প্লাজার নিচতলায় ‘জিম ফার্মেসী’ নামে বিকাশ ব্যবসা পরিচালনা করেন। শনিবার (২০ নভেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে অজ্ঞাত চোর তার দোকানে ঢুকে একটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ব্যাগটিতে ছিল নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা, ৬৫ হাজার টাকার মোবাইল কার্ড, ৪টি বাটন ফোন, ২টি স্মার্টফোন, এবং ১টি ট্যাব। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা।

ঘটনার পর তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও চোরের কোনো সন্ধান পাননি। দোকানের পাশের আরেকটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটির ফুটেজ থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল মিয়া বলেন, “ঘটনার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে চোর শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর