1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা-১৯ আসনে বিএনপি, জামাতের প্রার্থীসহ মোট ১১জনের মনোনয়নপত্র দাখিল - Cjnews71 ঢাকা-১৯ আসনে বিএনপি, জামাতের প্রার্থীসহ মোট ১১জনের মনোনয়নপত্র দাখিল - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা-১৯ আসনে বিএনপি, জামাতের প্রার্থীসহ মোট ১১জনের মনোনয়নপত্র দাখিল

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভার ও আশুলিয়া ঢাকা-১৯ আসনে বিএনপি, জামাত ও স্বতন্ত্র অন্যান্য দলের প্রার্থীসহ মোট ১১জন মনোনয়নপত্র দাখিল করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার সাইফুল ইসলামের বলেন, সাভার উপজেলায় ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ঢাকা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়েও এনসিপির প্রার্থী ফয়সাল মাহমুদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তথ্য মতে জানা যায় সাভার রিটেনিং অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন, এলডিপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত লেঃ জেঃ চৌধুরী হাসান সারওয়ার্দী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী ফারুক খান, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী শওকত হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী ইসরাফিল হোসেন সাভারী, মুসলিম লীগের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বাহাদুর ইসলাম ইমতিয়াজ, খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী এ,কে,এম এনামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক। এ ছাড়া ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের দপ্তরে এনসিপির প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকালে অধিকাংশ প্রার্থীই কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, মহিলা ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর