1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
একাধিক মামলার আসামি যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার - Cjnews71 একাধিক মামলার আসামি যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

একাধিক মামলার আসামি যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২৬১ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনার মামলায়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে এসআই মোঃ সাহাদাৎ হোসের তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তাররা হলেন- মুন্সিগঞ্জ জেলার সদর থানার রাজারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি (৩২) ও ঢাকার ডিএমপি’র চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ অপু (২৮)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। আসামি আনোয়ার হোসেন জনির ৪টি এবং অপুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। দুপুরে গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর