1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ভাড়াটিয়ার ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ - Cjnews71 সাভারে ভাড়াটিয়ার ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ভাড়াটিয়ার ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে এক নারী ভাড়াটিয়ার ওপর শ্লীলতাহানি ও হামলার অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযুক্ত মোঃ রানা (৪৫) স্থানীয় আওয়ামী যুবলীগের কর্মী বলে জানা গেছে। ক্ষমতার প্রভাব খাটিয়েই তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ঝুমুর আক্তার (৪০) সাভার মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি পেশায় একজন চাকরিজীবী। প্রায় তিন মাস আগে তিনি স্বামী ও সন্তানসহ সাভারের নগরকোন্ডা নয়ানগরে মোঃ রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। তার স্বামী সামসুল আলম ইসলামী ব্যাংক হাঙ্গাইল শাখার এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, স্বামী বাসায় না থাকার সুযোগে মোঃ রানা তাকে একাধিকবার কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি রাতে স্বামী ডিউটিতে গেলে অভিযুক্ত রানা জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করে অসৎ উদ্দেশে শ্লীলতাহানি করেন। বাধা দিলে মারধর করা হয় এবং লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রানা পালিয়ে যান এবং ভবিষ্যতে আরও ভয়াবহ ক্ষতির হুমকি দেন বলে জানান ভুক্তভোগী। পরে স্থানীয়দের সহায়তায় আহত ঝুমুর আক্তারকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাভার মডেল থানার এসআই ইমরান জানান, “আমরা অভিযুক্ত রানাকে আটকের জন্য একাধিকবার তার বাসায় অভিযান চালিয়েছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। বাড়ির মালিক রানার বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর