1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি - Cjnews71 আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আশুলিয়ায় ঝুট ব্যবসায়ীকে গুলি

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬০ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় আজাদ (৩১) নামে এক ঝুট ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

আজাদ সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ইউনুসের ছেলে। সে ঝুটের ব্যবসা করতেন।

আহতের স্বজনরা জানান, দুপুরে সাভারের আশুলিয়ার ছয়তলা এলাকায় নিজের ঝুটের গোডাউনে আসে আজাদ। পরে তাকে কেউ গুলি করে পালিয়ে যায়। এরপরে আজাদকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক মিয়া বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আজাদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে পেটে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাট খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় এখনো বিস্তারিত কিছু পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর