
সিজে নিউজ ডেস্ক :
সাভারে ঢাকজেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীনী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
৬ই মার্চ শুক্রবার বিকালে সাভার ব্যাংক কলোনি ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন বাবুর বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ঢাকা জেলার আইনজীবী কল্যাণ সমিতির নেতাকর্মীরা সহ ঢাকা ১৯ আসনের বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন সভাপতিত্বে এবং সাইফুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় আইনজীবীদের উদ্দেশ্যে সালাউদ্দিন বাবু বলেন, আপনাদের যৌক্তিক দাবির পক্ষে অতিতেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো। এছাড়া ঢাকা জেলা বার কাউন্সিল নির্বাচনে ঢাকার সন্তানরা নেতৃত্বে আসুক এটাই আমার প্রত্যাশা। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত রাখার উদ্দেশ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।