1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Cjnews71 সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার চৌরঙ্গী মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২২২ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার চৌরঙ্গী মার্কেটে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মিজানুর রহমান ও আরিফুল ইসলাম রানা এর যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক, ঢাকা জেলা বিএনপি। ও মেয়র পদপ্রার্থী, সাভার পৌরসভা জনাব লায়ন মোঃ খোরশেদ আলম। তিনি তার বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব নির্বিশেষে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধকে জাগ্রত রাখার উদ্দেশ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও স্থানীয় মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর