
সাভার প্রতিনিধিঃ
সাভারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী উত্তম ঘোষের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় অসহায় ও গরিবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
১৯শে মার্চ বৃহস্পতিবার দুপুরে কবিরাজ পাড়া বড় মন্দির এলাকায় সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এর আগে গতকাল উত্তম ঘোষের উদ্যোগে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে ৮০০ জনকে শাড়ি-লুঙ্গি ও ১০০ জনকে নগদ টাকা বিতরণ করা হয়।
এছাড়া ঈদ উৎসবের আনন্দের ছোঁয়া পৌঁছে দিতে এলাকার প্রায় ৩’শত পরিবারকে পোলাউ চাল, সেমাই, চিনি, তেল, আলু এবং পিয়াজ সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
এই সময় উত্তম ঘোষ বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাই এই ঈদে সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার দেওয়া কিছু উপহার তাদের মাঝে পৌঁছে দিলাম। এছাড়া আপনি যদি ভবিষ্যতে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হতে পারি তাহলে এলাকার উন্নয়নসহ অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবো ।