1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ঢাকা জেলা আইনজীবী সমিতির নীল প্যানেল পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা - Cjnews71 ঢাকা জেলা আইনজীবী সমিতির নীল প্যানেল পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ঢাকা জেলা আইনজীবী সমিতির নীল প্যানেল পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

আসন্ন ঢাকা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২০২৭ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতি প্রার্থী এড. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম খান কর্তৃক আয়োজিত নীল প্যানেল পরিচিতি ও নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪শে এপ্রিল) বিকেলে সাভার ব্যাংক কলোনি ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নিজ বাসভবনে এই সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানটি ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ সাইফুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির হাউস কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. খোরশেদ আলম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান সহ ঢাকা জেলার বিভিন্ন থানার  প্রায় ২০০ আইনজীবী সদস্য বৃন্দ অনুষ্ঠানে ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ১৭ বছর অনেক জেল জুলুম সহ্য করেছি আপনারা আমার অক্সিজেন ছিলেন। আপনারা আমার মামলা সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাই পরিবারকে সময় দিতে পেরেছি। এই নীল প্যানেল স্বাধীনতার পক্ষের এটা আমাদের সকলের প্যানেল। আপনারা এই নীল প্যানেলকে বিপুল ভোটে বিজয় করবেন এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো।

এসময় বক্তারা বলেন, আমাদের এই নীল প্যানেল স্বাধীনতার পক্ষের প্যানেল, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের জেল জুলুম, নির্যাতন সহ্য করে লড়াই সংগ্রামে সকলেই রাজপথে ছিলো। এই প্যানেল বিজয় হলে অবশ্যয় আইনজীবীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। তাই সকল আইনজীবীদের কাছে প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর