1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: আসামী গ্রেফতার! - Cjnews71 সাভারে পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: আসামী গ্রেফতার! - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে পুকুরপাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার: আসামী গ্রেফতার!

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নে এক বৃদ্ধের লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। লাশ উদ্ধারের পরপরই অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে গ্রেফতার করেছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া সাকিনের ‘আইজাহ ফুড কোম্পানি’র পূর্ব পাশে অবস্থিত বসুন্ধরা কোম্পানির একটি পুকুরের ধারে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত বৃদ্ধের নাম দেলোয়ার হোসেন (৬০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার গঙ্গানগর এলাকার রশিদ কয়েলের ছেলে। দেলোয়ার হোসেন বর্তমানে মিরপুরের মাজার রোড সংলগ্ন লালকুঠি এলাকায় বসবাস করছিলেন।

​বিরুলিয়া ফাঁড়ি পুলিশের দ্রুত অভিযান ও আসামি গ্রেফতার,ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীকে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক তৎপরতা শুরু করে পুলিশ। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) আল আমিন-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে (পিতা- রফিক মোল্লা) গ্রেফতার করে।

বিরুলিয়া ফাঁড়ি পুলিশ জানিয়েছে, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্ট হবে।

​এই হত্যাকাণ্ডের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সাভার থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর