
সিজে নিউজ ডেস্ক:
সাভারে বিপুল পরিমান মাদক সহ আরাফাত নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি আরাফাত (৩২) কক্সবাজার জেলার উখিয়া থানার মোহাম্মদ আইয়ুবের ছেলে।
শুক্রবার ১৮জুন বিকেলে আমিন বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সাভার মডেল থানাধীন পাকিজা মোড়স্থ পাকিজা গার্মেন্টেসের পশ্চিম পাশের গেইটের সামনে থেকে এই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
পুলিশ জানাই আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার পাকিজা গার্মেন্টসের সামনে হতে ৬০০০ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করি। যার আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা যাচাই করা হবে এবং এ বিষয়ে মাদক আইনে একটি মামলা করা হচ্ছে।