
সিজে নিউজ ডেস্ক:
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকালে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড জামশিং এলাকায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরে উত্তর জামসিং এলাকার সরকারি রাস্তার দুপাশে দশটি গাছের চারা রোপন করা হয় এবং জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি রেলি ও বের করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণমুক্ত রাখতে বৃক্ষের বিকল্প নাই। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্বশীল জায়গা থেকে ১০ টি করে গাছ লাগায় তাহলে এক সময় এই দেশ সবুজে ও ফুলে ফলে উঠবে।
বৃক্ষরোপন কর্মসূচিতে সময় উপস্থিত ছিলেন, মোঃ কবির হোসেন, প্রফেসর সালে আহমেদ, মোস্তফা কামাল, মোঃ হান্নান মিয়া সহ তরী বাংলাদেশ’ সংগঠনের সাভার উপজেলা শাখার সদস্যবৃন্দ।