1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
‘অন্ধদের কষ্টের অর্জিত টাকা, তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না’ আইয়ুব আলী হাওলাদার  - Cjnews71 ‘অন্ধদের কষ্টের অর্জিত টাকা, তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না’ আইয়ুব আলী হাওলাদার  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

‘অন্ধদের কষ্টের অর্জিত টাকা, তাদের অধিকার থেকে বঞ্চিত করবেন না’ আইয়ুব আলী হাওলাদার 

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের কষ্টের অর্জিত টাকা এবং প্রতিটি অন্ধের সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়ে তোলা হয়েছে এই দৃষ্টি প্রতিবন্ধী শপিং কমপ্লেক্স । এই মার্কেটের জমিদারী ভাড়া থেকে পাওয়া আয় জাতীয় অন্ধ সংস্থার দৃষ্টি প্রতিবন্ধীদের প্রাপ্য। তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবেন না’- এভাবেই বলছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার ও দৃষ্টি প্রতিবন্ধী সদস্যরা ।

রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডে জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের সামনে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কয়েক শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নিজেদের অধিকারের দাবিতে মানববন্ধনে অংশ নেন।

এসময় মানববন্ধনে সংস্থা ও দৃষ্টি প্রতিবন্ধীদের স্বার্থ রক্ষায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, অন্ধদের কষ্টে উপার্জিত আয় থেকেই তৈরি করা হয়েছে সাভারের জাতীয় অন্ধ সংস্থা মার্কেট। সেখানে কয়েক শতাধিক দোকান রয়েছে, সেই দোকানের জমিদারী ভাড়া দিয়ে সংস্থার দৃষ্টি প্রতিবন্ধীরা লভ্যাংশ পায়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সাভারের দৃষ্টি প্রতিবন্ধীদের এই মার্কেট নিয়ে চক্রান্ত শুরু করেছে। তারা বিভিন্ন ভাবে মামলা জটিলতা সৃষ্টি করছে। ভোটার তালিকা হালনাদ করার জন্য প্রশাসক নিয়োগ করা হয়েছে। কিন্তু সেই প্রশাসক যদি মার্কেটের জমিদারী ভাড়া তুলে, তা হলে দৃষ্টি প্রতিবন্ধী আমরা কোথায় যাবো? সংস্থার আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে। উন্নয়নের নামে মার্কেট ভেঙে ডেভলপার কোম্পানীর কাছে দেওয়ার পাঁয়তারা করছে। অবিলম্বে প্রশাসকের কাছে সংস্থাটির নির্বাচন দেওয়ার অনুরোধ জানান।

এছাড়া আন্দোলনকারীরা দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মনির্ভরতা নিশ্চিত করতে মার্কেটের ব্যবস্থাপনায় নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

এবিষয়ে জাতীয় অন্ধা সংস্থার নিয়োগকৃত প্রশাসক ও সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১ অধিশাখা) রোকেয়া বেগমের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যস্ত রয়েছি। এটা সংক্ষেপে বলা যাবে না। পরে বিস্তারিত বলবেন বলে ফোনের লাইন কেটে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর