1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার - Cjnews71 সাভারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকা জেলার সাভার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

​গ্রেফতারকৃতরা হলেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম শেখ (৪৯)।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর একটি বিশেষ আভিযানিক দল সাভার এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রাশেদ মিয়া ও এসআই মোঃ মতিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টা থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টা পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালান। এই অভিযানে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​ডিবি (উত্তর)-এর কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং সাভার মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর