1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড - Cjnews71 আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড - Cjnews71
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

​সিজে নিউজ ডেস্ক:

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে গ্রেফতারকৃতদের প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসানের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স আমিনবাজার বাসস্ট্যান্ড ও বড়দেশি পশ্চিম পাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— আফজাল, মামুন ওরফে রাব্বি, মনির হোসেন, মোঃ জনি, আলামিন, মনোয়ার হোসেন মনা, আবির হোসেন আপন এবং মোহাম্মদ কাউসার।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার বাসস্ট্যান্ড ও এর সংলগ্ন বড়দেশি পশ্চিম পাড়া এলাকায় একদল মাদকসেবী ও কারবারি গাঁজা বিক্রি ও সেবন করছে— এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে সরাসরি গাঁজা বিক্রি ও সেবনরত অবস্থায় উল্লিখিত ৮ জনকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি আসামিদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

​এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় মাদকবিরোধী এই ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর