1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী পেল তথ্য অধিকার আইনের ওরিয়েন্টেশন দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন চায়না নাগরিকের অবৈধ মদের কারখানার সন্ধান: ফ্লাটে ডেকে নিয়ে চীনা নারীকে মারধরের অভিযোগ সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার

মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের লাখো মানুষের বসবাসসংবলিত জনবহুল শিল্প ও বাণিজ্যিক অঞ্চলের সার্বিক নিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এই জনপদকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। তবে পুলিশের এই কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হয়ে পড়া একটি কুচক্রী ও অসাধু মাদক ব্যবসায়ী চক্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবি পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

বিশেষ করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একাধিক পদকপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর (এসআই) মতিউর রহমান ও তাঁর চৌকস দল মাদকের বিরুদ্ধে যে সাহসী ও আপসহীন অভিযান চালিয়ে আসছে, তা সর্বমহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তাদের এই ত্যাগ ও সাহসিকতাপূর্ণ ভূমিকার ফলে এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে।

​ডিবি পুলিশের ধারাবাহিক ও গতিশীল অভিযানে ব্যাকফুটে চলে যাওয়া মাদক কারবারিরা এখন দিশেহারা হয়ে পড়েছে। নিজেদের অবৈধ কার্যক্রম টিকিয়ে রাখতেই এই সংঘবদ্ধ চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে সচেতন মহলের ধারণা।

​এ বিষয়ে স্থানীয় সুধীসমাজ ও সচেতন নাগরিকরা জানান, ডিবি পুলিশের অভিযান বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল এই ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তারা সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি মাদকমুক্ত ও সন্ত্রাসহীন সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

​মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের এই কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর