1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার - Cjnews71 সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার - Cjnews71
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা):

ঢাকা জেলার সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকা থেকে ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় পুলিশী স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিজের হেফাজতে রেখেছিল সে।

​গ্রেফতারকৃত মুহিত সোবহান সাভার মডেল থানাধীন কাউন্দিয়া এলাকার সিংগাসার গ্রামের মো. মর্তুজা আলী ও মুক্তা বেগম দম্পতির ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলার ডিবি (উত্তর)-এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. রাশেদ মিয়া ও সঙ্গীয় ফোর্স ৬ নভেম্বর রাতে সাভার মডেল থানাধীন কাউন্দিয়ার সিংগাসার এলাকা থেকে তাকে আটক করেন।

এ সময় তার হেফাজত থেকে ৩৭ রাউন্ড তাজা আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ‘The Arms Act 1878’-এর ১৯(এ) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ৫ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর