1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন - Cjnews71 সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫০৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান।

ক্যাম্পেইন উদ্বোধন শেষে গণমাধ্যমকে ঢাকা জেলার সিভিল সার্জন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দু’বার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রেখেছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, এই ক্যাম্পেইনের দ্বারা ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ ‘ ক্যাপসুল খাওয়ানো হবে। সাভার উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ২৯০টি কেন্দ্র থাকবে। এছাড়াও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি এবং সিএমএইচ সাভারে ১টি কেন্দ্র থাকবে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার এস. এম. রাসেল ইসলাম নূর প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর