1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে হতদরিদ্রদের মাঝে সিটিজেন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - Cjnews71 সাভারে হতদরিদ্রদের মাঝে সিটিজেন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে হতদরিদ্রদের মাঝে সিটিজেন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ
তীব্র শীতের মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে, রাস্তায় রাত্রীযাপন করা ভাসমান মানুষ এবং এতিম-হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাভার সিটিজেন ক্লাব।
সিটিজেন ক্লাবের সভাপতি এমকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুজ্জামান লিটন ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন, তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে সাভারের বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া বিভিন্ন এলাকায় ফুটপাতে, ওভার ব্রীজে, সড়ক বিভাজনে অবস্থান করে রাত্রীযাপন করা লোকজনের হাতেও শীতবস্ত্র তুলে দিয়েছে সাভার সিটিজেন ক্লাব। এসময় প্রায় ১৫০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাভার সিটিজেন ক্লাবের প্রেসিডেন্ট কামরুজ্জামান লিটন বলেন, সাভার সিটিজেন ক্লাব একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই ক্লাব সবসময় আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

এবার তীব্র শীতের মধ্যে জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে অনাথ-এতিম, খোলা আকাশের নিচে বসবাসরত মানুষগুলো যখন চরম কষ্টে দিনযাপন করছেন, তখন থেকে আমরা তাদের পাশে আছি।

শীতবস্ত্র কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সাখাওয়াত হোসেন ( সাধারণ সম্পাদক সাভার সিটিজেন ক্লাব),মোঃ আলমগীর কবির (আইন বিষয়ক সম্পাদক), মোঃ তহিদুল হক সুমন (কার্যকরী পরিষদ সদস্য)ও ব্যবস্থাপনা পরিচালক মরিয়ম ডোর এন্ড ফার্নিচার , আরিফুল ইসলাম জুয়েল (কার্যকরী পরিষদ সদস্য) সহ সম্মানিত সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর