1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে পচা মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর গোশত বিতানকে জরিমানা - Cjnews71 সাভারে পচা মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর গোশত বিতানকে জরিমানা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে পচা মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর গোশত বিতানকে জরিমানা

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

ঢাকার সাভারে পচা-বাসি মাংস সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে ‘জাহাঙ্গীর গোশত বিতান’ নামের একটি মাংসের দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪শে আগস্ট)সাভারের গেন্ডা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক বি. এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানটিতে বিক্রির উদ্দেশ্যে পচা ও বাসি কাঁচা মাংস সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে দোকানের পেছনে ককশিটের বাক্সে লুকিয়ে রাখা প্রায় ৪৩ কেজি পচা-বাসি গরুর মাংস উদ্ধার করা হয়।

এ ছাড়া দোকানে ঝুলিয়ে রাখা মাংসের ক্রয়সংক্রান্ত বৈধ ভাউচার বা রসিদ এবং হালনাগাদ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। পরে দোকান কর্তৃপক্ষ নিজেদের অপরাধ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন,২০১৩ইং অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম,মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা- কর্মচারী ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে,জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর