1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক বিদায়ের সুর বিরুলিয়ায়: জনবান্ধব এসআই আল-আমিনের হঠাৎ বদলিতে দুঃখ প্রকাশ বিরুলিয়া বাসীর ১০ লিটার চোলাই মদসহ সাভারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পালিয়েছেন ১ জন সাভারে এসআই আলতাব হত্যা মামলা: এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যা মামলা: ১২ নম্বর আসামি গ্রেপ্তার, মোট ধৃত ১৯ সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে আশুলিয়া থানার সহায়তায় সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মো: মনির হোসেন (৪৬) সাভার পৌরসভার উত্তর রাজাসন এলাকার বাসিন্দা মোঃ ইউনুস খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী।

এছাড়াও স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালীন সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে সক্রিয়ভাবে অংশ নেন মো: মনির হোসেন। ঘটনার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে ভুক্তভোগীরা একাধিক হত্যা মামলা দায়ের করেন।

এতদিন তিনি এক বিএনপি নেতার ছত্রছায়ায় সাভার সদর ইউনিয়নের উত্তর কলমা এলাকায় আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, “ মনির হোসেনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ রাজধানীর কোতোয়ালী থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর