1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক বিদায়ের সুর বিরুলিয়ায়: জনবান্ধব এসআই আল-আমিনের হঠাৎ বদলিতে দুঃখ প্রকাশ বিরুলিয়া বাসীর ১০ লিটার চোলাই মদসহ সাভারে মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে ১০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পালিয়েছেন ১ জন সাভারে এসআই আলতাব হত্যা মামলা: এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি জিল্লুর গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যা মামলা: ১২ নম্বর আসামি গ্রেপ্তার, মোট ধৃত ১৯ সাভারে আত্মগোপনে থাকা দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা ‘মোবাইল মনির’, গ্রেপ্তার সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পঠিত

​সিজে নিউজ ডেস্ক:

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রি ও সেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে গ্রেফতারকৃতদের প্রত্যেককে ৩ মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জাকির আল আহসানের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্স আমিনবাজার বাসস্ট্যান্ড ও বড়দেশি পশ্চিম পাড়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— আফজাল, মামুন ওরফে রাব্বি, মনির হোসেন, মোঃ জনি, আলামিন, মনোয়ার হোসেন মনা, আবির হোসেন আপন এবং মোহাম্মদ কাউসার।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার বাসস্ট্যান্ড ও এর সংলগ্ন বড়দেশি পশ্চিম পাড়া এলাকায় একদল মাদকসেবী ও কারবারি গাঁজা বিক্রি ও সেবন করছে— এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে সরাসরি গাঁজা বিক্রি ও সেবনরত অবস্থায় উল্লিখিত ৮ জনকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি আসামিদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

​এ বিষয়ে সাভার উপজেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এলাকায় মাদকবিরোধী এই ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর