1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার সাভারে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাই ও সাভার থেকে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও ফেয়ারডিল উদ্ধার সাভার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অনিয়ম প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি আমিনবাজারে গাঁজাসহ গ্রেফতার ৮, মোবাইল কোর্টে প্রত্যেকের ৩ মাসের কারাদণ্ড ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের ৪ সহযোগী আটক

আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

ঢাকার সাভারে আওয়ামী লীগের মিছিলে অর্থ জোগান ও সহায়তা করার অভিযোগে সাবেক যুবলীগ নেতা মো. বিল্লাল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সাভারের ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো. বিল্লাল হোসেন সাভারের ভবানীপুর ৩ নম্বর ওয়ার্ডের মৃত ওয়াজ উদ্দীনের ছেলে। তিনি তৎকালীন যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে নেপথ্যে থেকে আওয়ামী লীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও মিছিলে অর্থ জোগান দিয়ে আসছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে নিয়মিত দলীয় মিছিল-মিটিং আয়োজনে সহায়তা ও সমন্বয় করতেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সাভার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর