1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার - Cjnews71 সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত
Oplus_131072

সিজে নিউজ ডেস্ক:

ঢাকার সাভার মডেল থানার সামনে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে লাল টেপ দিয়ে পেঁচানো ৩টি ককটেল (কাঁচা বোমা) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সাভার মডেল থানা থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে অবস্থিত অধোর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে বিদ্যালয়ের গেটের পাশে একটি সন্দেহভাজন সাদা রঙের শপিং ব্যাগ পড়ে রয়েছে।

​সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। শপিং ব্যাগটি পরীক্ষা করে ভেতরে লাল কস্টেপ দিয়ে পেঁচানো ৩টি ককটেল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় এবং জায়গাটি পুলিশি পাহারায় সতর্ক অবস্থায় রাখা হয়।

​সাভারে থানার এত কাছে ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টির অধিকতর তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর