1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক - Cjnews71 সাভারে বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক - Cjnews71
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​

সাভারে বিদেশী মদ ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক :

সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা নয়ানগর এলাকা থেকে বিদেশী মদ ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত পৌনে ১১টার দিকে কোন্ডা নয়ানগর গ্রামের জনৈক।শাহাদাৎ-এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত ব্যক্তির নাম মোঃ ইউনুছ ওরফে মহসিন (৪৬)। তিনি সাভার মডেল থানার কোন্ডা নয়ানগর গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ আলী ও গোলাপ বানুর সন্তান।

​পুলিশ সূত্রে জানা যায়, ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বনগাঁও ইউনিয়ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে ইউনুছ ওরফে মহসিনকে আটক করা হয়।

​এ সময় তার কাছ থেকে মোট ১৫০০ মিলিলিটার বিদেশী মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮ হাজার টাকা।

এছাড়া একটি সাদা স্বচ্ছ পলিথিনে রাখা ১ গ্রাম ওজনের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

​পুলিশ জানায়, আটককৃত আসামী বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর