1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
পুলিশের সহায়তায় চুরি যাওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার-১  - Cjnews71 পুলিশের সহায়তায় চুরি যাওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার-১  - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

পুলিশের সহায়তায় চুরি যাওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার-১ 

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের আমিনবাজার থেকে চুরি যাওয়া এক শিশুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৩ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম মোসাঃ নুসরাত। সে ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া এলাকার মোঃ শাহিনের মেয়ে। বর্তমানে বাবা-মায়ের সাথে সাভারের আমিন বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম- মাহবুব সিকদার (৪৫)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কাউখালী এলাকার সোহরাব সিকদারের ছেলে। সে আমিনবাজার এলাকার একই বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, চুরি যাওয়া শিশুর পরিবার ও গ্রেপ্তার আসামী একই বাড়ির ভাড়াটিয়া। সেই সুবাদে তাদের মধ্যে একটি সু-সম্পর্ক ছিল। সেই সুবাদে অভিযুক্ত ব্যক্তি মাঝে মধ্যেই তাদের ঘরে যাওয়া আসা করতো। গত ১৬ মার্চ গ্রেপ্তার আসামী সুযোগ বুঝে শিশুটিকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। পরে তার রুমে গিয়ে তাকে আর পাওয়া যায় না। পরে অনেক খোঁজখুজির পরে শিশুসহ তাকে না পেয়ে চুরি যাওয়া শিশু বাবা থানা একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়ের পর পুলিশ অভিযোগের তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আজ শনিবার দুপুরে তাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, চুরি যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার আসামীকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর