1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
আমজাদ হত্যার ৭ দিন পর ছুরিকাঘাত করে শহিদুলকে হত্যা - Cjnews71 আমজাদ হত্যার ৭ দিন পর ছুরিকাঘাত করে শহিদুলকে হত্যা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

আমজাদ হত্যার ৭ দিন পর ছুরিকাঘাত করে শহিদুলকে হত্যা

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২২২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে সাভার পৌরসভার ছায়াবিথীর আংগিনা এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত শহিদুল ইসলাম চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথি ফিউচার ডেন্টালে অফিস সহকারি হিসাবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন বলেন, দুপুর ১ টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। প্রায় আধাঘন্টা পরই আমার কাছে খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর পর জানতে পারি তাকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়েছে। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল সন্ধ্যার দিকে মারা যায়। শহিদুলের পকেটে মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া যায় বলে জানান পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল চলছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
সাভার মডেল থানার পরিদর্শক শাহ জামান বলেন, আসল ঘটনা কি তা তদন্ত চলছে তারপরেই জানা যাবে।

প্রসঙ্গত, প্রায় ৭ দিন আগে একই এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে। এঘটনায় কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের কিলার রাজিব শিকদার নামের একজনকে গ্রেপ্তার করে র‍্যাব -৪ সাভার মডেল থানায় বুধবার থানায় হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর