1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অসুস্থ স্বামীকে বাঁচিয়ে ছিনতাইকারীর হাতে প্রাণ হারালেন ববিতা - Cjnews71 অসুস্থ স্বামীকে বাঁচিয়ে ছিনতাইকারীর হাতে প্রাণ হারালেন ববিতা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অসুস্থ স্বামীকে বাঁচিয়ে ছিনতাইকারীর হাতে প্রাণ হারালেন ববিতা

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

অসুস্থ স্বামীর দুটো কিডনিই অকেজো। তাই নিজের একটি কিডনি দিয়ে মৃত্যুপথযাত্রী স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন ববিতা আক্তার (৩৭) তবে এর ৬ মাসের মাথায় নিজেই পরপারে পাড়ি জমালেন এই গৃহবধু। তাঁর মৃত্যুর কারণ ছিনতাইকারীদের হামলা।

গেল ১৫ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত রিকশায় ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার ৬ দিন পর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। নিহত ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার নাদিম মন্ডলের স্ত্রী।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ আলী।

এরআগে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় তার কলেজ পড়ুয়া ছেলে সাজু মন্ডল ও তিন বছর বয়সী কন্যা নুসরাতকে নিয়ে বাইপাইলের নিজ বাসা থেকে ফুচকা খেতে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় যান। সেখান থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকার হাবিব পাম্পের কাছে পৌঁছালে মোটর সাইকেলে করে ছিনতাইকারীরা এসে ববিতার হাতে থাকা ব্যাগ ও গলায় থাকা স্বর্ণের চেইন টেনে নিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় ছিনতাইকারীদের টানা-হেচড়ায় ববিতা চলতি রিক্সা থেকে মহাসড়কে পড়ে যান। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পান এবং সংজ্ঞাহীন হয়ে পরেন।

পরে আহত অবস্থায় ববিতাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে অস্ত্রোপচার শেষে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) রেখে চিকিৎসা দেয়া হচ্ছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মিলন ফকির জানান, ঘটনার পর ভুক্তভোগী ওই গৃহবধুর দেবর মো. কাদের হৃদয় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত সন্দেহে ওসমান গনী (২৩) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর