1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  - Cjnews71 সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  - Cjnews71
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

CJ News Desk :
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৪০ বার পঠিত

সাভার প্রতিনিধি:

সাভারে অজ্ঞাত পরিবহনের চাপায় নাহিদ মাহমুদ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় আনা হয়েছে।

সোমবার (৬ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্ত করতে পারে নি পুলিশ।

নিহত নাদিম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামির্তা এলাকার মোহসীন আলীর ছেলে। তিনি মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়,  বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন দিয়ে নাহিদ মাহমুদ যাচ্ছিলেন। তিনি মহাসড়কের পুলিশ টাউনের সামনে গেলে অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে। একইসাথে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর