1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
জাতীয়-আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ফারুক ই আজম - Cjnews71 জাতীয়-আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ফারুক ই আজম - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

জাতীয়-আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: ফারুক ই আজম

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৪২৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন,
কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এর আগে জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক ই আজম সাংবাদিকের বলেন,
‘একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।মন্ত্রণালয় পুনর্গঠনের জন্য আমরা বসব। সবাইকে বসে পরিকল্পনা করে এটা করতে হবে। বিগত কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। আমরা এটাকে দেখব বিভিন্ন পর্যায় থেকে।’

মুক্তিযুদ্ধ উপদেষ্টা আরও বলেন, ‘সবচেয়ে ইমপর্টেন্ট বিষয় হচ্ছে, কোটা আন্দোলনে সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ-সংকটে পড়ছেন। একটা সুবিধাবাদী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিত্রিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেহেতু এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাঁদের বীরত্ব সত্যিকারের মুক্তিযোদ্ধা যাঁরা আছেন, তাঁদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব।’

ভুয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবো। মন্ত্রণালয়ের সবার সাথে বসে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব, কি কি করতে হবে। অনেক সিদ্ধান্ত নেওয়ার আছে আপনারা সব জানাতে পারবেন। যা কিছু আমরা পরিকল্পনা এবং বাস্তবায়ন করবো সবার সামনেই হবে। তবে সংস্কার হবে এবং ড্রাস্টিক (কঠোর) সংস্কার হবে।’

ফারুক ই আজম আরও বলেন, ‘আমরা তো নানা বিষয়েই অনেক ফ্যান্টাসি গল্প তৈরি করেছি। আড়াল থেকে সামনে এনে সত্যিটা আমরা সবার সামনে উপস্থাপন করব। আশা করি, তাতেই আজকে যে এখানে শহীদদের স্মরণে পুষ্পমাল্য দিলাম, তাঁদের আত্মা শান্তি পাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর