1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
প্রধান শিক্ষককে জোরপূর্ব পদত্যাগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - Cjnews71 প্রধান শিক্ষককে জোরপূর্ব পদত্যাগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

প্রধান শিক্ষককে জোরপূর্ব পদত্যাগের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪৬৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের শুকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশের আলীকে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জামসিং-ভাটপাড়া সংযোগ সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তারা প্রধান শিক্ষককের পদত্যাগ মানিনা মানবোনা, শিক্ষকদের হুমকি কেন জবাব চাই, স্কুলে দালালী চলবেনা, আমাদের স্কুলে আমরাই থাকবোসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মানববন্ধন উপস্থিত শিক্ষার্থীরা বলেন, নওশের স্যার দুইযুগ ধরে আমাদের এখানে দায়িত্ব পালন করে আসছেন কখনো তিনি কোন অনিয়ম ও দূর্নীতিকে প্রশ্রয় দেয়নি। কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমাদের সকলের প্রিয় শিক্ষককে অপমান ও হেনস্থার মাধ্যমে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে নিয়েছে। যেটি সম্পূর্ণ অবৈধ। তাই আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং আমাদের প্রিয় শিক্ষককে আবারো বিদ্যালয়ে ফিরে পাওয়ার দাবি জানাচ্ছি। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১০ দফা দাবী তুলে ধরেন।

বিষয়টি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী জানান, স্থানীয় শ্রমিকলীগ নেতা আব্দুল কাদের ও মো. সবজল হোসেন নামে দুই ব্যক্তি ২০ শতাংশ জমি বিদ্যালয়ের নিকট বিক্রয় করে পরবর্তীতে জানা যায় সেই জমির প্রকৃত মালিক তারা নন এটি মূলত সরকারি খাস জমি। কিন্তু পরবর্তীতে অভিযুক্তরা জমি এবং জমি বিক্রি বাবদ নেয়া অর্থ কোনটিই আর স্কুল কর্তৃপক্ষকে ফেরত দেয়নি। এছাড়া বিগত ম্যানেজিং কমিটির নির্বাচনে আব্দুল কাদের সভাপতি হওয়ার জন্য মো. সবজল হোসেনসহ ৫ জন প্রার্থীর একটি প্যানেল দেন। কিন্তু নির্বাচনে তারা সকলেই পরাজিত হওয়ায় আমিসহ স্কুলের ৫জন সিনিয়র শিক্ষকের উপর ক্ষুব্দ হন এবং আমাদেরকে বিভিন্ন নানান হুমকিও প্রদান করেন। এরই জের ধরে গত ১৯ আগস্ট অভিযুক্ত আব্দুল কাদের, সবজল ও শরিফসহ আরো ৩০/৪০জন লোকজন বিদ্যালয়ে গিয়ে আমাকে খুঁজতে থাকে এবং মাইকে আমাকেসহ অন্যান্য শিক্ষদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। আমি সেদিন শারীরিক অসুস্থতার জন্য স্কুলে অনুপস্থিত থাকায় আমাকে না পেয়ে তারা মিছিল করতে করতে আমার বাড়িতে এসে আমাকে নানান হুমকি ও গালাগাল দিতে থাকে একপর্যায়ে তারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। এবং আমাকে নানা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষর করিয়ে নেয়। আমি এ বিষয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর