1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সাংবাদিক রাজিব মাহমুদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - Cjnews71 সাভারে সাংবাদিক রাজিব মাহমুদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সাংবাদিক রাজিব মাহমুদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

‘চ্যানেল এস’ এর সাভার প্রতিনিধি রাজিব মাহমুদের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারের মুক্তির মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আল-আমিন নিয়তের ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক রাজিব মাহমুদকে ৩৮ নং আসামি করা হয়।

এই ঘটনার প্রতিবাদে সাভার-আশুলিয়াঢ় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন পালন করেন। মানববন্ধনে বক্তারা নিরপরাধ সাংবাদিক রাজিব মাহমুদকে মিথ্যা মামলা থেকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবি জানান।

এসময় মানববন্ধন থেকে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, একটি চক্র গণমাধ্যম কর্মীদের ঢালাওভাবে মামলার আসামি করছে। সাংবাদিক এক সপ্তাহের মধ্যে দুইজন নিরপরাধ সাংবাদিকের নাম হত্যা মামলায় জড়ানো হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশকে হুঁশিয়ারি দিয়েন নাজমুল হতে বলেন, ভবিষ্যতে কোন নিরপরাধ সাংবাদিককে মামলায় জড়ালে সাংবাদিক সমাজও বসে থাকবে না, আমরাও জানি অনেক কিছু।

সাংবাদিক সোহেল রানা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব সাংবাদিকরা ছাত্রদের সহযোগিতা করেছে, বর্তমানে সেসব সাংবাদিকদেরকেই কৌশলে একটি স্বার্থন্বেষী মহল অর্থের বিনিময়ে মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছে। প্রতিটি মামলায় দেখা যাচ্ছে একই ধরনের ব্যক্তিকে আসামি করা হচ্ছে। যারা কোন ধরনের অপরাধের সাথে জড়িত নয়, সেসব ব্যক্তিদের যারা অর্থের বিনিময়ে মামলায় নাম ঢুকিয়ে দিচ্ছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন সোহেল রানা।

মানববন্ধনে নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সভার প্রতিনিধি নাজমুল হুদা, সাভার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সাভার প্রেসক্লাবের অর্থ সম্পাদক তৌকির আহমেদ, এসএটিভির সভার প্রতিনিধি ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলা টিভির সাংবাদিক ও সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলমগীর হোসেন নীরব, এখন টেলিভিশন ও দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক সোহেল রানা, দৈনিক সকালের সময় পত্রিকার সাভার প্রতিনিধি আহমেদ জীবন, দৈনিক ভোরের পাতার সাভার প্রতিনিধি সাব্বির হোসেন, দৈনিক সময়ের আলো ও এশিয়ান টিভির সাংবাদিক দেওয়ান ইমন, জি টিভির আশুলিয়া প্রতিনিধি শামীম আহমেদ সীমান্ত, চ্যানেল এস এর ধামরাই প্রতিনিধি সিরাজুল ইসলাম, একই প্রতিষ্ঠানের আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধর প্রমুখ। মানববন্ধনে ছাড়াও অংশ নেন নানান শ্রেণী পেশার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে সাংবাদিকরা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর