1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শ্রমিকদের ১৮ দফ মানার পর শিল্পাঞ্চল আশুলিয়া শান্ত - Cjnews71 শ্রমিকদের ১৮ দফ মানার পর শিল্পাঞ্চল আশুলিয়া শান্ত - Cjnews71
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

শ্রমিকদের ১৮ দফ মানার পর শিল্পাঞ্চল আশুলিয়া শান্ত

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

টানা তিন সপ্তাহে বেশি সময় ধরে আশুলিয়া শিল্পখাতে শ্রমিক অসন্তোষের অবসান ঘটল ১৮ দফা দাবি মেনে নেওয়ার মধ্য দিয়ে। শিল্পাঞ্চল আশুলিয়া অধিকাংশ পোশাক কারখানায় বুধবার কাজে যোগ দিয়েছে শ্রমিকরা । তবে ১৪ টি পোশাক কারখানা বন্ধ ও একটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

বুধবার (২৫ সেপ্টেম্ব) সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, নরসিংহপুর,নিশ্চিন্তপুর,জিরাবো, ঘোষবাগ এলাকা ঘুরে পোশাক কারখানা গুলোতে কাজে যোগ দিতে দেখা যায় পোশাক শ্রমিকদের।

শিল্প পুলিশ জানায়, গতকালকে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে বিজিএমইএ। সকাল থেকেই পোশাক শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম, শারমিন,নাসাসহ অনেক গুলো বন্ধ কারখানাতে উৎপাদন শুরু করেছে। তবে কয়েকটি পোশাক কারখানায় কর্মপরিবেশ পর্যবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে। এছাড়াও নিট ওয়্যার নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে দাবি নিয়ে কর্মবিরতি পালন করে।

বাংলাদেশ গামের্ন্টেস ও সোয়েটার্স শ্রমিক টেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, গতকাল বৈঠক করে শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। তবে দাবি মেনে নেওয়া ও কারখানায় শ্রমিকদের কাজে ফেরার জন্য গেটে নোটিস দেওয়ার কথা ছিল। এছাড়া আজকে মালিকপক্ষকে কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করার কথাও বলতে বলা হয়েছিল। যেসকল কারখানায় মালিক পক্ষ আন্তরিক, সেসকল কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। এছাড়াও কয়েকটি পোশাক কারখানা এখনো নোটিস না দিয়ে বন্ধ ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় না বসার কারণেই আজও কারখানায় উৎপাদন শুরু করতে পারেনি বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম  বলেন, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। ১৪ টি পোশাক কারখানার এখনো ১৩(১) ধারায় বন্ধ রয়েছে, হয়তো ওই পোশাক কারখানা গুলো কর্মপরিবেশ দেখে খুলে দিবে। এছাড়াও একটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, তাদের সঙ্গে মালিকপক্ষ আলোচনা করবে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্প কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর