1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে সাড়ে ১৯ লাখ টাকার সয়াবিনসহ ট্রাক লুট - Cjnews71 সাভারে সাড়ে ১৯ লাখ টাকার সয়াবিনসহ ট্রাক লুট - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে সাড়ে ১৯ লাখ টাকার সয়াবিনসহ ট্রাক লুট

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে প্রায় সাড়ে ১৯ লাখ টাকার ৬০ ড্রাম সয়াবিন তেলসহ একটি ট্রাক মহাসড়ক থেকে লুট করেছে ডাকাতরা। এঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ।

বুধবার (০৯ অক্টোবর) ভোরে রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংকটাউন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের মাইক্রোবাসে করে ট্রাকের চালক ও সহযোগীকে ধামরাইয়ে ফেলে যায় ডাকতরা।

লুট হওয়া ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, গতকাল  রাতে ডেমরা থেকে সয়াবিন তেলের ৬০ টি ড্রাম লোড করে সাভারের নামাবাজারের উদ্দেশ্যে রওনা করি। পরে হেমায়েতপুরের আলমনগর এলাকায় পৌছলে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি গাড়ি থামিয়ে ড্রামে কি আছে এবং গন্তব্য জানতে চায়। গন্তব্য ও সয়াবিন তেলের খবর শুনে তিনি আমাদের কাছে যেতে বলেন। আমরা ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজে উঠতেই একটি হাইয়েস মাইক্রোবাস আমাদের গতিরোধ করে। এসময় হাইয়েস মাইক্রোবাসটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পরে কয়েকজন মাইক্রোবাস থেকে নেমে প্রথমে আমাকে ও পরে সহযোগীকে (হেলপার) তাদের মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে জোরপূর্বক ঘুমের ওষুধ খাওয়ায়। পরে ধামরাই সুতিপাড়া এলাকায় নিয়ে আমাদের সড়কের পাশে ফেলে রেখে চলে যায় ডাকাতরা।

বিশ্বনাথ ট্রেডার্সের মালিক লোকনাথ ঘোষ বলেন, আমরা সাভার নামা বাজারে তেল, চিনি, আটা ও ময়দার ব্যবসা করে আসছি দীর্ঘ দিন ধরে। ডেমরা এলাকা থেকে টিকে গ্রুপের শবনম সয়াবিন তেলের ৬০ ড্রাম তেলে আমাদের নিজস্ব ট্রাকে লোড করে সাভারে ফেরার সময় লুট করে ডাকাতরা। তেলসহ ট্রাকটির কোন খোঁজ মিলছে না। থানায় অভিযোগ দায়ের করতে গেলে ট্রাকের চালকের বক্তব্য অসঙ্গতিপূর্ণ মনে করছে পুলিশ। তাই অভিযোগ দায়ের করতে একটু বিলম্ব হচ্ছে। অতীতে এধরণের ঘটনা আমাদের সাথে ঘটেনি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ধরনের একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর