1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
ইটভাটা দখল ও লুটপাটের ঘটনায় ৩জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা - Cjnews71 ইটভাটা দখল ও লুটপাটের ঘটনায় ৩জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

ইটভাটা দখল ও লুটপাটের ঘটনায় ৩জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

CJ News Desk :
  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৮৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে সঙ্ঘবদ্ধ হয়ে ইটভাটা দখল ও লুটপাটের সময় গণপিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এসময় বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ইটভাটা মালিক মো. অনিক রহমান বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাভারের আমিনবাজার এলাকায় এবিসি ব্রিকস নামের ইটভাটায় এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, রাজধানীর দারুসসালাম থানার প্রথম কলোনী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাঈনুল হোসেন (৫০), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার উতমারচর এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) ও পাবনার বুনাইনগর থানার পাঁচমঙ্গল এলাকার মঞ্জু প্রামাণিকের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫) এছাড়া এঘটনায় জড়িত আরো অন্তত ১০/১২ জন পলাতক রয়েছে।

অভিযোগপত্র সুত্রে জানা যায়, সাভারের আমিনবাজার এলাকার তুরাগ নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন যাবত ইটভাটার ব্যবসা করে আসছেন মো. অনিক রহমান। বৃহস্পতিবার তার মালিকানাধীন এবিসি ব্রিকসে ট্রলারযোগে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে একদল ডাকাত হানা দিয়ে জোরপূর্বক ভাটায় থাকা এস্কেভেটর (খননযন্ত্র) গ্যাস কাটার দিয়ে কেটে ট্রলারে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ইটভাটায় থাকা নিরাপত্তা প্রহরী মুঠোফোনে মালিক ও এলাকাবাসীর সাথে যোগাযোগ করলে তারা এসে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে সাভার নৌ থানার উপ-পরিদর্শক রাকিব হাসান বলেন, ইটভাটায় লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর