1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। - Cjnews71 বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু। - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু।

CJ News Desk :
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর এর নবগঠিত কমিটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু।

২৫ অক্টোবর ২০২৪ ইং তারিখ (শুক্রবার) বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাতের মধ্যদিয়ে এ যাত্রা শুরু করে ঢাকা জেলা উত্তরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

গত ২১ অক্টোবর রোজ সোমবার গাজী রুবেল রানাকে সভাপতি, আরিফ আহমেদকে সাধারণ সম্পাদক ও রাশেদ কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ।আজ ২৫ অক্টোবর ২০২৪ ইং তারিখ (শুক্রবার) বেলা ১১ টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু করেন।
এসময় সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কমিটির বাকি সদস্যবৃন্দ এবং ঢাকা জেলা উত্তরের অন্তর্ভুক্ত সাভার, আশুলিয়া ও ধামরাই থানার যুব অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নবনির্বাচিত সভাপতি – গাজী রুবেল রানা নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমরা হিংসা বিদ্বেষ না করে পরস্পর পরস্পরকে সহযোগিতার মাধ্যমে একসাথে পথ চলব এবং প্রত্যেকের কাজে প্রত্যেকে উৎসাহ প্রদান করব। আমরা ঢাকা জেলা উত্তরকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো। দলের প্রচার-প্রসারের উদ্দেশ্যে আমরা দ্রুতই বিভিন্ন পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রচারণা শুরু করব এবং পরবর্তী মিটিং এর মাধ্যমে আমাদের কর্মসূচি গ্রহণ করবো।

দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক – আরিফ আহমেদ বলেন, শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমাদের কার্যক্রম শুরু করলাম। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা উপজেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বসবো এবং গণঅধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় খুব দ্রুতই উপজেলা ও থানা কমিটি গঠন করব। আমরা চাই আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। আমাদের দায়িত্বকাল সময় এক বছর, এক বছরের মধ্যে আমরা ঢাকা জেলা উত্তর এর প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি দিবো ইনশাআল্লাহ। এছাড়াও তিনি নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর