1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত - Cjnews71 সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে কুকুরের কামড়ে ৬৪ জন আহত

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ 

ঢাকার সাভারে একটি পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৬৪ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন। এরআগে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সাভার পৌর এলাকার রেডিও কলোনী,সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা মহল্লায় একটি কুকুরের কামড়ে ৬৪ জন আহত হয়।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

তবে কুকুরে কামড়ে আহত শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, ‘ আমি আনন্দপুর ভার্কের সামনে এসেছিলাম । হঠাৎ করে একটি কুকুর আমার হাতে কামড়ে ধরে রাখেন। পরে কুকুরকে কয়েকজন পথচারী আঘাত করে আমাকে কুকুর থেকে ছাড়ায়। এরপরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছি বলে জানান তিনি।

অন্যদিকে লাভলু মিয়া নামে আহত আরেক ব্যক্তি জানান, একটি পাগলা কুকুর রেডিও কলোনী থেকে মানুষদের কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাস স্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়িয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, কুকুরের কামড়ে রাত সাড়ে আটটা পর্যন্ত ৬৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর