1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার - Cjnews71 সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার

CJ News Desk :
  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭১ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্না (৪৬) কে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবীব হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনে তিনি আতিকের সহযোগী হিসাবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্না বরিশাল জেলার কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মোঃ আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মান করে আতিকের সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শতাধিক আন্দোলনকারী নিহত হন। তাদের পরিবারের দায়ের করা হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জহিরুল ইসলাম পান্নাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। আজ তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর