1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
জনবানী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Cjnews71 জনবানী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

জনবানী পত্রিকার সম্পাদক সহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

CJ News Desk :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চার জন সাংবাদিকের উপর হামলার ঘটনায় সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাভারের স্থানীয় সাংবাদিক বৃন্দ।

২৬শে অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

জনবানী পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি মুবিনুর রহমান রবিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য, সিনিয়র সাংবাদিক অরুপ রায়, সাংগঠনিক সম্পাদক রওশন সহ সাভারে প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

এ সময় মুবিনুর রহমান রবিন জানান বুধবার বিকালে দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেন দুর্বৃত্তদের হামলায় আহত হন,এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তার পাশাপাশি দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক অরূপ রায় জানান এই স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য জানান গণমাধ্যম কর্মীদের উপর হামলা গণতন্ত্রের উপর হামলার শামিল, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব বলেন গত ১৫ বছর এই ঘটনা ঘটেছে, এই সময়ে এসে এই ঘটনা কোনভাবে মেনে নেওয়া যায় না, ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা এখনো ভোগ করতে পারছি না, আমরা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর