1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, শীর্ষ সন্ত্রাসী মোশারফ ওরফে মুসা গ্রেফতার! - Cjnews71 সাভারে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, শীর্ষ সন্ত্রাসী মোশারফ ওরফে মুসা গ্রেফতার! - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, শীর্ষ সন্ত্রাসী মোশারফ ওরফে মুসা গ্রেফতার!

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

সাভারের হেমায়েতপুরে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. রমজান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মোশাররফ হোসেন নামের কথিত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে আজ সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন ঢাকা জেলা আন্তঃট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। তবে তার কোন পদ-পদবী তথ্য পাওয়া যায় নি। তিনি সাভারের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে। অন্যান্য আসামিরা হলেন, মোশাররফ হোসেনের গাড়ি চালক মো. লিটন (৩০), একই এরাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে মো. রাকিব হোসেন (৩০) ও মো. সজল (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন।

ভুক্তভোগী ব্যবসায়ী রমজান মিয়া সাভারের হেমায়েতপুরের মৃত হোসেন আলী খাঁনের ছেলে। তিনি গ্লোব কোম্পানির পরিবেশক হিসাবে ব্যবসা করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রমজান মিয়া সাভারের হেমায়েতপুর এলাকায় মোরছালিন ভ্যারাইটিস স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ মোশাররফ হোসেন ও তার বাহিনী ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

দাবিকৃত চাঁদা না দিলে গত ৩১ ডিসেম্বর রাত ১০ টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে রমজানকে মোশাররফের অফিসে তুলে নিয়ে যায় তার বাহিনী। পরে দাবিকৃত চাঁদা চেয়ে বেধড়ক মারধর করে। এসময় রমজানের পকেটে থাকা ব্যবসার ১ লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় মোশাররফ। বাকি ১ লাখ টাকার জন্য হেমায়েতপুরের গ্রীন সিটি সংলগ্ন মোশাররফ হোসেনের ব্যক্তিগত অফিসের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেধে রাত ২ টা পর্যন্ত লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ব্যাপক আহত করে। পরে মোশাররফ তার হাতে থাকা অস্ত্র বের করে আমার পাশে গুলি করে এবং তারা হেমায়েতপুর ভাঙা ব্রিজের পাশে রমজানকে ফেলে চলে যায়। এঘটনায় স্থানীয়দের সহায়তায় তার ভাই রমজানকে হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় আজ বিকেলে মোশাররফসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়েন করেন ভুক্তভোগী রমজান। মামলা দায়েরের পর হেমায়েতপুরে অভিযান পরিচালনা করে বিএনপি নেতা দাবি করা মোশাররফকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, সাভারের হেমায়েতপুরে অভিযান পরিচালনা করে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। মোশাররফের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্রের ব্যাপারে মোশাররফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর