1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
সাভারে আবারও চলন্তবাসে অস্ত্রের মুখে ছিনতাই - Cjnews71 সাভারে আবারও চলন্তবাসে অস্ত্রের মুখে ছিনতাই - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

সাভারে আবারও চলন্তবাসে অস্ত্রের মুখে ছিনতাই

CJ News Desk :
  • প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

কিছু দিনের ব্যবধানে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের একই স্থানে দিনে-দুপুরে যাত্রীদের অস্ত্রের মুখে  জিম্মি করে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবহনের যাত্রীসহ সাধারণ মানুষে মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রবিবার (২ মার্চ)  দুপুর ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাসের যাত্রী নাজমুল হোসেন বলেন, দুপুরে আশুলিয়ার শ্রীপুর থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। পরে বাসটি  ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় যাত্রী নেয়ার জন্য থামলে ছিনতাইকারীদের কবলে পড়ে। এসময় ৫-৬  ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে বাসের যাত্রীদের মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা আমার মোবাইলটিও ছিনিয়ে নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, কয়েকদিন আগেও একই স্থানে চলন্ত বাসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কয়েকজন যাত্রী আহত হয়েছিলো। আজ আমরাও দিনেদুপুরে চলন্ত বাসে ছিনতাইয়ের শিকার হলাম। আল্লাহ রহমতে যাত্রীদের কোন ক্ষতি হয়নি। কিন্তু এভাবে প্রতিনিয়ত দিনের বেলাতেই যেভাবে ছিনতাইকারীরা বাসে উঠে ছিনতাই করছে এতে আমরা সাধারণ মানুষ আতঙ্কিত। রাতের বেলা এই ঘটনা ঘটলে তাও মানা যেতো। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এর চাইতে বড় কোন অপরাধ সংঘটিত হওয়ার আগেই সড়কে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বাসের তিন যাত্রী আহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর