1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
অবৈধ ভাবে মাটিকাটার অভিযোগে তিনটি ভেকু গুড়িয়ে দেওয়া হয় - Cjnews71 অবৈধ ভাবে মাটিকাটার অভিযোগে তিনটি ভেকু গুড়িয়ে দেওয়া হয় - Cjnews71
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে স্কুলের সামনে শপিং ব্যাগ ভর্তি ৩টি ককটেল উদ্ধার সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার “সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি” মেডিকেল অফিসার ও যুব মহিলালীগ নেত্রীর চাকরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন সাভারে ফায়ার ফাইটিং গোডাউনে চুরির ঘটনায় ৬ চোর ও ১ ছিনতাইকারী গ্রেপ্তার সাভার মডেল থানার ওসি সাইফুল আলম: পরপর পাঁচবার শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ নির্বাচিত সাভারে ডিবির বিশেষ অভিযান: ৪ চোর চক্রের সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার ‘বে’ (Bay)-এর নকল জুতা কারখানা জব্দের ঘটনায় তোলপাড়: রিমান্ড নামঞ্জুর ও দ্রুত জামিনে জনমনে প্রশ্ন সাভারে হেযবুত তাওহীদের কর্মী সভা: আল্লাহর বিধান কায়েম ও রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের দাবি ​ সাভারে ডিএনসিসির ল্যান্ডফিলের ৮শ লিটার তেল পাচারকালে চালক আটক, ট্রাক জব্দ

অবৈধ ভাবে মাটিকাটার অভিযোগে তিনটি ভেকু গুড়িয়ে দেওয়া হয়

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

সিজে নিউজ ডেস্কঃ

ঢাকার সাভারে তিন ফসলী জমির মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ও ফসলী জমি রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসসনের ভ্রাম্যমান আদালত। এ সময় মাটি কাটার তিনটি ভেকু গুঁড়িয়ে দেয় প্রশাসন এবং একটি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে সাভারে ভাকুর্তা ইউনিয়নের বড়চক এলাকায় এ অভিযান চালায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবকর সরকার।

অভিযানে এসময় বড়চকের বিস্তৃর্ন ৩ ফসলী জমির মাঠের একাধিক জমিতে ৪টি ভেকু দিয়ে মাটি কাটবার আলামতের দেখা মেলে।
একাধিক ফসলী জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটবার ফলে জমিগুলো ২০ থেকে ৩০ ফিট গভীর গর্তে হয়ে যায়।

অভিযানকালে ঘটনাস্থলে ভেকু রেখে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা না গেলেও ভেকু চারটির ১ টিকে জব্দ এবং অবশিষ্ট ৩ টিকে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযানকালে এ সময় ভাকুর্তা অঞ্চলের ৪টি অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরীর কারখানায়ও অভিযান চালানো হয়। এ সময় কারখানা ৪ টিকে গুড়িয়ে দেয়া হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, ফসলী জমি রক্ষা ও ৩ ফসলী জমির মাটি কাটা বন্ধ এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হলেও ঘটনাস্থলে গিয়ে আমরা ৪ মাটি কাটবার ভেকু পাই। আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। তবে আমরা ৩ ভেকু গুড়িয়ে দিয়েছি এবং ১ টি ভেকু জব্দ করি।
এ সময় পরিবেশের ক্ষতি করে ৪ টি টায়ার পুড়িয়ে ফার্নিস তেল তৈরীর অবৈধ কারখানায়ও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর